স্পোর্টস রিপোর্টার
ঘরের মাঠে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সাসেক্সের পেসার জর্জ গার্টন। ক্রিস জর্ডান ও ডাভিড মালানের জায়গায় দলে এসেছেন গার্টন ও জো রুট। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি বেন স্টোকস, ওলি স্টোন ও জোফরা আর্চারের। আগামী ২৯ জুন, ১ জুলাই, ৪ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। তার আগে ২৩, ২৪, ২৬ জুন দুই দলের তিনটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড ওয়ানডে দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
