বাউবিতে বার্ষিক কর্মসম্পাদন কৌশল প্রণয়ন কর্মশালা

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩৮

গাজীপুর প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ প্রণয়নে অংশীজনকে নিয়ে রবিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। দিনব্যাপী কর্মশালায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাউবির প্রস্তাবিত কার্যক্রম আগামী তিন বছরের কর্মপরিকল্পনার প্রক্ষেপণ নিয়ে আলোচনা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।