মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং রণাঙ্গনের শতস্মৃতি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার শহরের প্রাণকেন্দ্র কোটগাঁওয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ উপলক্ষ্যে আলোচনাসভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান প্রমুখ।
