ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ র্যাব-৪-এর একটি টিম। রবিবার দুপুরে মানিকগঞ্জ র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ জুন দুপুরে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঐ স্কুলছাত্রীকে একটি পোলট্রি ফার্মে আটকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুপুরে তিন জনকে গ্রেফতার করা হয়।
