নাজির হোসেন
আজ সোমবার পুরান ঢাকার নাজিরা বাজার লেনের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী নাজির হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের ২১ জুন কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বাসভবনে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম নাজির হোসেন স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
