আপাতত ঢাবি শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফি দিতে হবে 

আপডেট : ২০ জুন ২০২১, ২৩:৪২

করোনার এ সংকটকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষা ও ফরম ফিল আপের ফি ছাড়া আর কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির। রবিবার (২০ জুন) ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, করোনার এই সময়ে যেসব বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা ও ফরম ফিল আপের ফি ছাড়া অন্য কোনো ফি তাদের দেওয়ার প্রয়োজন হবে না। হল এবং বিভাগ থেকেও এসব নিয়ে কোন ধরনের সমস্যা তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা পেয়েছি আপাতত কোন ধরনের ফি গ্রহণ না করার। তবে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এসব ফি আদায় করতে হবে।

এ প্রভোস্ট বলেন, করোনার এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থনৈতিক অনিশ্চয়তায় রয়েছে। তাছাড়া দীর্ঘ এক বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে হল কার্ডের মেয়াদ নেই। শিক্ষার্থীরা এ মুহুর্তে অন্যান্য ফি দিতে গেলে দীর্ঘ ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। হলের কার্ড ইস্যু করা, হল, প্রশাসনিক ভবন ও বিভাগে ফি জমা দিতে গিয়ে তাদের বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে চলমান পরীক্ষার সময়ে আপাতকালীন ব্যবস্থা হিসেবে পরীক্ষা ও ফরম ফিল আপের ফি ছাড়া অন্য কোন ফি তাদের দিতে হবে।মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সুপারিশ
ফি মওকুফ চায় শিক্ষার্থীরা
এদিকে বিশ্ববিদ্যালয়, বিভাগ ও হলের বিভিন্ন ফি মওকুফ চাইছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, দীর্ঘ এক বছর হলে না থেকেও হল ফি প্রদান, পরিবহন ব্যবহার না করেও পরিবহন ফি প্রদান তাদের বোঝা হয়ে উঠবে। যেখানে করোনায় অর্থনৈতিক সংকটে রয়েছে তারা সেখানে প্রশাসনের ফি মওকুফ না করার কারণে বিপাকে পড়বেন তারা।

এ ব্যাপারে ঢাবি শিক্ষার্থী তানান আহমেদ বলেন, করোনার এই সময়ে অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাইরে অবস্থান করছে। অনেক শিক্ষার্থীর আয়ের কোন উৎস নেই, অনেকেই পারিবারিক সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীরা এই সময়ে বড় ধরনের অর্থ ফি হিসেবে বিশ্ববিদ্যালয়কে দিতে সমর্থ হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফোন ক্রয়ের জন্য ৮ হাজার টাকা লোন নিতে হলে বিশ্ববিদ্যালয়ের ১৫-২০ হাজার টাকা পরিশোধ করবে কিভাবে?ঢাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি আমাদের কাছে একেবারেই নতুন। নতুন পরিস্থিতিতে আমাদের নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের দেখতে হবে এসব খাতে কেমন অর্থ আসে, কত খরচ হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়টিও আমরা বিবেচনায় রাখবো। সবকিছু বিবেচনায় রেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা চাই শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা পাক। কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংগঠনে স্থান পেলেন ঢাবির ভিসি
ছাত্রলীগের ছাত্র সমাবেশ
এদিকে আবাসিক ফি ও পরিবহন ফি প্রত্যাহার, সকল শিক্ষার্থীকে দ্রুততম সময়ে ভ্যাকসিনেশানের আওতায় নিয়ে আসা, মাদকমুক্ত ক্যাম্পাসের নিশ্চয়তা প্রমুখ দাবিতে সোমবার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা আর্থিক সংকটের মুখে রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে আবাসিক ফি, পরিবহন ফি প্রত্যাহার করবে।

ইত্তেফাক/এসজেড