যুক্তরাষ্ট্রে ফিরেছেন রাশিয়ার রাষ্ট্রদূত

আপডেট : ২১ জুন ২০২১, ০০:১৩

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ আবার ওয়াশিংটনে ফিরেছেন। গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠকে দুই দেশের কূটনৈতিক পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ওয়াশিংটনে ফেরেন আন্তোনভ। খবর আলজাজিরার

ওয়াশিংটন ডিসিতে এসে রুশ রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সাম্যের ভিত্তিতে বাস্তবভিত্তিক সম্পর্ক গড়ার আশা করেন। গত মার্চে রাষ্ট্রদূত আন্তোনভকে রাশিয়ায় পরামর্শের জন্য ডেকে পাঠানো হয়। এরপর রবিবার তিনি মস্কোর একটি বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে বিমানে ওঠেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে এক সাক্ষাত্কারে আন্তোনভ বলেন, ‘দুই প্রেসিডেন্টের বৈঠকের ফলেই আমি ওয়াশিংটন ফিরছি। আমি আমার আমেরিকা সহকর্মীর সঙ্গে গঠনমূলক ও বাস্তবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রে বাইডেন ক্ষমতায় আসার পরই যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও নির্বাচনের হস্তক্ষেপের ঘটনায় দুই দেশের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়।