সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০২১, ০০:২১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আইয়ুব আলী শেখ (৮২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার খিদিরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইয়ুব আলী শেখের বাড়ি উপজেলার খিদিরপুর গ্রামে।