করোনায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২১, ১৩:৩৮

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। নতুন ১৯০ জনের নমুনায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ১৯ দশমিক ১৫ শতাংশ। একই দিনে জেলায় মোট করোনা আক্রান্ত ৫৬ হাজার ও আরোগ্যলাভকারী ৪৮ হাজার ছাড়িয়ে যায়।  

চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর দশটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল রবিবার চট্টগ্রামের ৯৯২ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ১৯০ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১২৮ জন ও বারো উপজেলার ৬২ জন। 

উপজেলায় আক্রান্তদের মধ্যে ফটিকছড়িতে সর্বোচ্চ ২১, হাটহাজারীতে ১৫, সীতাকুণ্ডে ৯, মিরসরাই ও রাউজানে ৪ জন করে, বাঁশখালীতে ৩ জন এবং লোহাগাড়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৫৬ হাজার ১৭১ জন। এর মধ্যে শহরের ৪৪ হাজার ২২৮ জন ও গ্রামের ১১ হাজার ৯৪৩ জন। 

ইত্তেফাক/কেকে