তাসফিয়া তাসমিন মিশু
প্রভাষক, বাংলা বিভাগ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা
আঠারো বছর বয়স
সুকান্ত ভট্টাচার্য
৫। ‘তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?
- সমাজে বিদ্যমান নানা অসঙ্গতি,অন্যায়- অবিচার এ বয়সের তরুণ-তরুণীদের প্রতিবাদী করে তুলে।
৬। ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে কী বোঝানো হয়েছে?
- আঠারো বছর বয়সেই তরুণদের মধ্যে অনুভূতির তীব্রতা ও সংবেদনশীলতা প্রকট হয়।
৭। ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?
- আঠারো বছর বয়সের তরুণেরা নানা ইতিবাচক ও নেতিবাচক চিন্তা ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে।
৮। ‘দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার’ বলতে কী বোঝানো হয়েছে?
- এ বয়সের তরুণরা সতর্ক ও সজাগ না থাকলে সঠিক পথ থেকে পদস্খলনের সম্ভাবনা থাকে।
৯। ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’- বলতে কী বোঝানো হয়েছে?
- এ বয়সে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে না পারলে হতাশা-ব্যর্থতার দীর্ঘশ্বাস জীবনে কালো অধ্যায়ের সূচনা করে।
১০। ‘পথ চলতে এ বয়স যায় না থেমে’-বলতে কী বোঝানো হয়েছে।
- সামনে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধাই এ বয়সের তরুণদের চলার গতিকে রুদ্ধ করতে পারে না।
