জেন্টল পার্কে ছাড়

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৪০

করোনায় বদলে যাওয়া সময়ে সীমিত হয়েছে কেনাকাটার অভ্যেস। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে স্ট্রিট ওয়্যার আর ফরমালে আরামদায়ক পোশাকের অভ্যস্ততা কমেনি। তাই রোদ বৃষ্টির এই সময়ে ক্রেতা আগ্রহ বাড়াতে জেন্টল পার্ক ফরমাল ও ক্যাজুয়াল রেডি টু ওয়ারে এনেছে নতুনত্ব। সেইসঙ্গে গ্রীষ্মের ফ্যাশন পণ্যের কেনাকাটায় জেন্টল পার্ক দিচ্ছে ৩০% মূল্যছাড়। জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদত্ চৌধুরী বাবু জানান, ‘নতুন প্রজন্মের কাছে টেইলারিং জামা-কাপড়ের পরিবর্তে রেডিমেড ব্র্যান্ড এখন ফ্যাশনে ইন। এ কারণেই জেন্টল পার্ক  ফেব্রিক ফ্লেক্সিবিলিটি নিয়ে সামার ট্রেন্ড অনুসরণ করেছে। এসব পোশাকে রঙিন ও সলিড রংগুলো ফরমাল ধাঁচের সান্ধ্য পার্টিওয়্যারের সঙ্গেও মানানসই। থাকছে বিজনেস ক্যাজুয়াল পোশাকও। ওভেন ও নিট ফেব্রিকে তৈরি পোশাকের বেসিক ফিটিংয়ে  আনা হয়েছে পরিবর্তন। সলিড, প্রিন্ট, স্ট্রাইপ ও ফ্লোরাল মোটিভ প্রাধান্য পেয়েছে তারুণ্যনির্ভর এ পোশাকগুলোয়। আরও থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ।’ সারাদেশে জেন্টল পার্কের শো-রুম থেকেও পোশাকসহ ফ্যাশন অনুষঙ্গ কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। আরও থাকছে ঘরে বসে অনলাইনে অর্ডারের সুবিধা— www.gentlepark.com