বিনোদন ডেস্ক
বর্তমানে ‘রাম সেতু’, ‘সার্কাস’, ‘ভুত পুলিশ, ‘বচ্চন পান্ডে’সহ বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর বাইরে প্রেম নিয়েও ক’দিন ছিলেন বেশ আলোচনায়। তবে এবার আবারো কাজ নিয়ে আলোচনায় এলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। দীর্ঘদিন পর পোল ড্যান্স করে নিজের দক্ষতার জানান দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই নাচের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তার ভক্তরা সেটাকে ভাইরাল বনে নিয়ে যায়। অনেকেই তার নাচের দক্ষতার প্রশংসা করেন। জ্যাকুলিন অন্যান্য নাচের সঙ্গে পোল নৃত্যে যে বারবারই দক্ষ সেটা আবারো প্রমাণ করেছেন বলে তারা মন্তব্য করেন। এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘আমি বরাবরই নাচতে ভালোবাসি। দর্শকরাও আমাকে নানারূপে দেখতে চান। তাদের দাবি মেটাতেই অনেকদিন পর পুরনো রূপে ফেরার চেষ্টা করেছি। আমার ভক্তদের এমন প্রশংসা আরো এগিয়ে যেতে সাহস জোগাবে।’ অন্যদিকে অনেকেই করোনা কারণে বন্ধ থাকা সিনেমাগুলোর শুটিং শুরু করছেন। নিজের শুটিংয়ে ফেরা নিয়ে তিনি আরো বলেন, ‘করোনার কারণে আর সবার মতো আমার সিনেমাগুলোর কাজও বন্ধ ছিল। তবে কয়েকদিনের মাঝে আবারো শুটিংসেট দেখা যাবে আমাকে। পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে। পরিচালকরাও লসের শঙ্কায় রয়েছেন। তাই সাবধানতার সঙ্গে আবার কাজ শুরু করতে চাচ্ছেন। চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে কাজগুলো শেষ করার।’
