তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানাবিধ সমস্যায় জর্জরিত। স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, প্রতি বছর বিদ্যালয় থেকে ১৫-২০ জন ছাত্রছাত্রী প্রাথমিক বৃত্তি লাভ করে। শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখলেও অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি বিদ্যালয়টিতে। আছে শিক্ষক স্বল্পতা। শ্রেণিকক্ষের স্বল্পতা তো আছেই। স্কুল মাঠটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় বর্ষা মৌসুমে মাঠে পানি জমে থাকে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়টি বহু পুরোনো। সে তুলনায় অবকাঠামো সংকট রয়েছে। এর উন্নয়ন দরকার।
