ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক মামলায় মহেব আলী (৪৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মহেব আলী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। এই মামলা থেকে আট জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জুন রাতে বিজয়নগর থানাপুলিশ উপজেলার কাঞ্চনপুরের একটি কবরস্থানে অভিযান চালিয়ে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ ৯ জনকে আটক করে। পরে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
