কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সীমান্ত থেকে একটি মূল্যবান লোহাকাঠগাছ কেটে এর একটি খণ্ড নিয়ে গেছে কেউ। রবিবার গভীর রাতে ঐ গাছটি কেটে ফেলা হয়। গাছের অবশিষ্ট অংশ বনের মধ্যেই ফেলে যায়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী লোহাগাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাউয়াছড়া বনের একেবারে সীমান্ত এলাকা থেকে চোরেরা এই গাছটি কেটে ফেলে। গাছ কেটে একটি খণ্ড নিয়ে গেছে। তবে গাছের বেশির ভাগ অংশ ফেলে যায়। আমরা বন বিভাগ গাছ কাটার বিষয়টি তদন্ত করছি। সেই সঙ্গে গোপনে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
