বাগমারায় ধর্ষণ মামলায় যুবক জেলহাজতে

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫৩

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. লিটন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিরার রাতে মোবাইল ফোন ট্রাকিং করে নিজ বাড়ি থেকে লিটনকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লিটনের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া সাদোপাড়া গ্রামে। তিনি ঐ গ্রামের লুত্ফর রহমানের ছেলে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে লিটনের বিরুদ্ধে নারী শিশু ও পর্ণোগ্রাফি আইনের পৃথক দুই ধারায় মামলা দায়ের করেছে। ধর্ষণের শিকার ঐ স্কুলছাত্রীকে উদ্ধার করে বাগমারা মেডিক্যালে প্রাথমিক চিকিত্সা দিয়ে রাজশাহী মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, লিটনের বিরুদ্ধে নারী, শিশু নির্যাতন এবং পর্ণোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওসি মোস্তাক আহম্মেদ জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখছি।