অনেকেই বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়াই হাতুড়ে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। এছাড়া গ্রামে এখন যে-কোনো হাতুড়ে ডাক্তারই প্রাথমিক চিকিত্সার ট্যাবলেটগুলো রোগীকে না দিয়ে সরাসরি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এমতাবস্থায় রোগী তাড়াতাড়ি সেরে উঠছেন ঠিকই কিন্তু এর সঠিক ব্যবহার না করার ফলে এর বিরুপ প্রভাব পড়ছে রোগীদের ওপর। এছাড়া অনেক ডাক্তারাও অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ সম্পর্কে রোগীদের অবগত করে দিতে পারেন না। এতে করে দিন দিন অ্যান্টিবায়োটিক-রোধী জীবাণু বেড়ে যাচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন করছি, অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও দিকনির্দেশনা শহর-গ্রামে সর্বত্র প্রচার করতে হবে।
আল আমিন ইসলাম নাসিম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
