ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা লঞ্চ ঘাটে কোনো টার্মিনাল নেই। প্রতিদিন শতশত যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করে। পূর্বে নৌকার মাধ্যমে লঞ্চে উঠতে হতো। পরবর্তীতে বালি দিয়ে রাস্তা করেও কোন সুফল পাওয়া যায়নি। অতিরিক্ত জোয়ারের পানিতে ধীরে ধীরে রাস্তা বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে যাত্রীদের জন্য এটা একটা দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটে সন্ধ্যার পরে ঢাকামুখি লঞ্চ আসে এবং ঢাকা ফেরত লঞ্চ শেষ রাতে পৌঁছে। ফলস্বরূপ যাওয়া এবং আসা উভয় সময়ে যাত্রীদের পানিতে নামতে হয়। যাত্রীদের একমাত্র চাওয়া দেউলা ঘাটে যেন টার্মিনাল বসানো হয় যাতে করে মানুষ নিরাপদ ও সুস্থভাবে যাতায়াত করতে পারে। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. সায়েদ আফ্রিদী
শিক্ষার্থী, ঢাকা কলেজ
