দেশের প্রায় সকল সরকারি হাসপাতালগুলোতে লিফট ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে সর্বসাধারণকে। হাসপাতালগুলোতে লিফট ব্যবহার করতে গেলে অনেক সময় অসাধু কর্মচারীদের টাকাও দিতে হয়। টাকা ছাড়া লিফটে উঠতে দেয়া হয় না গরীব, অসহায় রোগী ও স্বজনদের। এ নিয়ে কার্যকরী কোন পদক্ষেপ নিতে দেখা যায় না হাসপাতাল কর্তৃপক্ষকে। বহুতল হাসপাতালগুলোতে জরুরী প্রয়োজনে লিফটে চলাচল করতে হয়। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের কাছে যেন লিফটগুলো জিম্মি হয়ে আছে। সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করতেও দেখা যায়। সর্বসাধারণের সুবিধার জন্য হাসপাতালগুলোতে লিফট ব্যবহারে ভোগান্তি কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ওসমান গণি, লক্ষ্মীপুর সদর
