সিদ্ধিরগঞ্জে সাত মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২১ জুন ২০২১, ২১:৩২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জে ওয়াফদা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহের বাসিন্দা  শাওন, কুমিল্লার  আরিফ বিল্লাহ, সাজ্জাদ হোসেন ও  শাকিল ইসলাম ওরফে তুষার এবং নারায়ণঞ্জের রায়হান ও মো. মেহেদী হাসান। র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত্ গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। অধিক লাভের আশায় পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।