ক্যাপসন নিউজ

আপডেট : ২২ জুন ২০২১, ০০:২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

 

০০

 

এবি ব্যাংক লিমিটেড ও এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসএ গ্রুপের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এসএ গ্রুপের কালেকশন ও  এ গ্রুপের ২ হাজার ৫০০ কর্মকর্তা ও কর্মচারীর বেতন এবি ব্যাংকের মাধ্যমে হবে

 

০০

 

স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সোনালি লাইফ ইনসিওরেন্স কোম্পানির শেয়ার প্রো-রাটার ভিত্তিতে বণ্টনের অনুষ্ঠান গতকাল ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আবদুল মতিন পাটওয়ারী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. জিয়াউল করিম; প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুল লতিফ এবং সোনালি লাইফ ইনসিওরেন্সের সিইও রাশেদ বিন আমান উপস্থিত ছিলেন

 

০০

চেক বই বা ডেবিট কার্ড সঙ্গে না থাকলেও সমস্যা নেই। মোবাইলের মাধ্যমেই যে কোনো শাখা থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে কিউআর কোড স্ক্যান করে। ‘এসআইবিএল নাউ’ অ্যাপে নতুন সংযোজিত সার্ভিসটি গতকাল ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী ও মো. সামছুল হক উপস্থিত ছিলেন

 

০০

র্যানকন মটর বাইকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড সুজুকির দুইটি সম্পূর্ণ নতুন অ্যাডিশন—জিস্কার এস এফ। ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি সুজুকির অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত ছিলেন র্যানকন মটর বাইকস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহম্মেদ, হেড অব সেলস, এ কে এম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং মোহাম্মদ শামস উদ্দিন

 

০০০

 

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, রাজধানীর উত্তরার নর্থ টাওয়ারে নিজেদের নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শ্যামল সাহা, টেকনো বিজনেস ইউনিটের প্রধান সাইফুর রহমান খান, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন

০