চট্টগ্রাম অফিস
নগরীর পাহাড়তলীর একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. আরমান (১৮) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সকালে পাহাড়তলী থানার গ্রীন ভিউ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ঐ শ্রমিক। চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যান।
