রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ জুন ২০২১, ২১:৫৪

মোশারফ হোসেন

উপজেলার সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি উপজেলার সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের মৃত শেখ শামছুর রহমানের ছেলে। বাদজোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ওসি উবাইদুর রহমান গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফজলুর রহমান সাজু

গলাচিপা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান সাজু (৭৩) গতকাল সোমবার বার্ধক্যজনিত কারণে গলাচিপা পৌরসভার আরামবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।                গতকাল গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে           তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গলাচিপা কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে।