মিজানুর রহমান আশিক
করোনায় আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান আশিক (৩৫) গতকাল সোমবার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি উপজেলার নাটিমা গ্রামের মৃত বাকের উদ্দিনের ছেলে। মিজানুর রহমান আশিক গত ৪ জুন জ্বরে আক্রান্ত হন। প্রথমে বাসায় থেকে তিনি চিকিত্সা নিচ্ছিলেন। কয়েক দিন পর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করান। নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।
মো. শামসুল আলম মাস্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শামসুল আলম মাস্টার (৭৪) গত রবিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল উপজেলার কামারপাড়া হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর নুরপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
