গাজীপুর মহানগরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে বিনা মূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
এ সময় মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু, আহ্বায়ক কমিটির সদস্য এ বি এম কাশেম মণ্ডল, দেলায়ার হোসেন, রাহাত খান, পাপেল সরকার, হালিম মণ্ডল, মনিরুজ্জামান মনির, সাখাওয়াত্ হোসেন, এমারত হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
