বেজার নতুন চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন

আপডেট : ২২ জুন ২০২১, ০০:৪০

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ৬ জুলাই বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। জানা গেছে, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ জুলাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্বে থাকার সময় গত ১৪ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান শেখ ইউসুফ হারুন। উল্লেখ্য, শেখ ইউসুফ হারুন গোপালগঞ্জ ও ঢাকার জেলা প্রশাসক ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের দায়িত্ব পালন করেন। তিনি গত মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন।