আন্তর্জাতিক নারী পাচার চক্রের প্রধান সমন্বয়ক নদীসহ সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। ডিসি শহিদুল্লাহ বলেন, ‘হাতিরঝিল থানার একটি টিম বিকালে নড়াইল ও যশোর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।’ আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
