দুদকের অনুসন্ধানে ছয় ব্যক্তির বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট : ২২ জুন ২০২১, ০০:৪৫

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলায় ছয় জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়। গত ১৩ জুন আদালত থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে বিমানবন্দর ইমিগ্রেশনকে এ নির্দেশনা দেওয়া হয়।

এ ছয় জন হলেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য সামশুল হক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।