শোক সংবাদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১১

মোঃ শহীদুল্লাহ মিয়া

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ শহীদুল্লাহ মিয়া (৯০) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ সকাল ৯টায় সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে প্রথম ও বেলা ১১টায় বালিহারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।

গোলাম কিবরিয়া মেঘা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা ডাংমড়কা বাজারের গোলাম কিবরিয়া মেঘা (৫০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। গতকাল শনিবার ডাংমড়া হাইস্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ ও দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ শোক প্রকাশ করেন।

শাহীন আক্তার

রাজশাহী থেকে প্রকাশিত ‘বরেন্দ্র প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিন আক্তার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।