‘বিপদাপন্ন’ গ্রেট ব্যারিয়ার রিফ: ইউনেস্কো

আপডেট : ২২ জুন ২০২১, ১৩:১৯

বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) গ্রেট ব্যারিয়ার রিফকে ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান দেওয়া উচিত বলে মনে করে জাতিসংঘের সহযোগি সংস্থা ইউনেস্কো। জলবায়ু পরিবর্তের কারণে ঐতিহ্যবাহী স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বলে দাবি করেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইউনেস্কো বলছে, বিশ্বের বৃহত্তম এ কোরাল রিফকে সামনের মাসে অনুষ্ঠেয় বৈঠকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা উচিত। অস্ট্রেলিয়াকে এ বিষয়ে ‘দ্রুত ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Here's how the Great Barrier Reef could still recover.

তবে গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে ইউনেস্কোর এমন মন্তব্যের ‘তীব্র বিরোধিতা’ করেছে অস্ট্রেলিয়ার সরকার।

বিবিসি জানায়, জাতিসংঘের সংস্থাটির মন্তব্য অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে এ প্রবাল প্রাচীরের অবস্থান নিয়ে চলমান বিবাদের অংশ। এ গ্রেট ব্যারিয়ার রিফ ১৯৮১ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসেবে তালিকাভুক্ত হয়। বৈশ্বিক জলবায়ু হুমকির কথা বিবেচনা করে ২০১৭ সাল থেকে ইউনেস্কো এ প্রবাল প্রাচীরকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্তির কথা বলে আসছে।

Great Barrier Reef should be listed as 'in danger,' UNESCO says

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়ায় এ প্রবাল প্রাচীর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদি ইউনেস্কোর সুপারিশ মেনে নেওয়া হয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রথম কোনো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান পাবে।

ইত্তেফাক/টিআর