ভারত অধ্যুষিত কাশ্মিরের ডাল লেক এলাকার নেহরু পার্কে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করে যোগ করেছে স্থানীয় কিছু যুবক।
অনুষ্ঠানটি আয়োজন নাসির খান জানান, আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো। এতে অংশ নিয়েছে অনেকে। সেখানে শুধু শ্রীনগরের মানুষই উপস্থিত ছিলেন না, আশপাশের এলাকা থেকে অনেক পরিবারই এসেছে। আমাদের মূল মনযোগ ছিলো যুবকদের প্রতি। কারণ তারাই আগামী দিনে ভারতকে নেতৃত্ব দেবে।
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার ৩০ শতাংশ বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলো এবারের অনুষ্ঠানে। ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ। ক্যাম্প করার জন্য তারা আমাদের অনেক সহায়তা করেছে।
যোগ মানুষকে মানসিক ও শারিরীকভাবে সুস্থ রাখে উল্লেখ করে নাসির খান বলেন, যোগ হতে পারে দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিন যোগ করলে মানুষ সুস্থ থাকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন জানান, এখান থেকে যোগ বিষয়ক যেসব নির্দেশনা পেয়েছি তা আমাদের লকডাউন থাকা অবস্থায় অনেক কাজে দিয়েছে। তাছাড়া মানসিকভাবেও অনেক সুস্থতা অনুভব হয়েছে।
ইত্তেফাক/টিআর
