মিয়ানমারে সেনাবাহিনী ও পিডিএফ এর সংঘর্ষ, নিহত ৪ 

আপডেট : ২২ জুন ২০২১, ১৯:৩৬

মিয়ানমারে জান্তাবিরোধীদের নিয়ে গঠন করা পিউপিল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর সাথে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।  দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ বিক্ষোভকারী নিহত হয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়,  পিউপিল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামের এই গোষ্ঠীটি এই প্রথম বড় কোনও শহরে সেনাবাহিনীর সঙ্গে সরাসারি সংঘাতে জড়ালো। মান্দালয় পিডিএফ সোস্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, চান মিয়া থার সি টাউনশিপের ৫৪তম সড়কে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। কয়েকজনকে আটকের কথাও জানিয়েছে তারা। মঙ্গলবার এই সংঘাতের মধ্য দিয়ে দেশটির পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

Myanmar anti-junta militia vow to take on army in a major city | Nasdaq

মঙ্গলবারের আগ পর্যন্ত পিডিএফ সদস্যরা দুর্গম ও ছোট ছোট এলাকায় সক্রিয় ছিলো। তবে মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে তাদের সক্রিয়তায় জান্তাবিরোধী আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছে গেলো বলে মনে করছেন অনেকেই।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পিডিএফ সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে মঙ্গলবার মান্দালয়ের একটি বোর্ডিং স্কুলে সেনাবাহিনী অভিযান শুরু করে। এরপরই সেখানে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়।

ইত্তেফাক/এএইচপি