করোনাকালে বাংলাদেশে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সার্বিক শিক্ষা ব্যবস্থা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন বন্ধ। এইচএসসি পরীক্ষা নেওয়াও সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনিশ্চিত। এ অবস্থা থেকে পরিত্রাণের বিকল্প উপায় খুজঁছে সবাই। অনলাইন কার্যক্রমের ব্যবহার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। মানুষ এ ভয়াবহ পরিস্থিতিকে কাটিয়ে উঠতে প্রণান্তকর চেষ্টা করছে।
করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর জোড় দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা দীপু মনি, এমপি বলেছেন, সরকার সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘ব্লেন্ডেড লার্নিং’ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বিবেচনা করছে। এহেন পরিস্থিতিতে, সব বাধাবিপত্তি এবং প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক শিক্ষা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দুর্বার গতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এগিয়ে চলেছে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল পরিবার কর্তৃক পরিচালিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এনআইএসটি) ।
সকল প্রকার শিক্ষা কার্যক্রমকে সুষ্ঠভাবে পরিচালনা করতে এনআইএসটি কে যে বিষয়টি সবচেয়ে বেশি সফলতা দিয়েছে তা হল সম্পূর্ণ অটোমেশন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ডিজিটাইজেশনের লক্ষ্যে যে শক্তিশালী টুলসগুলি ব্যবহার করছে বিশেষ করে নিজস্ব লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS), ব্লেন্ডেড লার্নিং সিস্টেম (BLC) এবং ‘গো এডু’ (Goedu) প্ল্যাটফর্ম। এই সকল সুবিধা একসাথে Integrate করে Smart Edu নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমও পরিচালনা ও মনিটরিং করা সম্ভব হচ্ছে। LMS ডিজিটাল টিচিং এবং লার্নিং এর হাব হিসেবে কাজ করছে। এই বিষয়ে আরও জানতে যোগাযোগ করেতে পারেন ০১৭১৩৪৯৩১৯৬ এই ফোন নম্বরে।
উল্লেখ্য এক যুগ আগেই ২০০৮ সালে দেশবরেণ্য তথ্য-প্রযুক্তিবিদ, স্বপ্নবাজ ও উদ্যোক্তা উন্নয়নের রূপকার ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান তার দূরদর্শিতা দিয়ে এ বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করতে পেরেছিলেন। তাই তথ্য প্রযুক্তিকে শিক্ষার্থীর এবং শিক্ষার গুনগত মান উন্নয়নের কাজে লাগানো, লেখাপড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে তথ্য প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপ/প্রজেক্ট করানোর মাধ্যমে দক্ষ ও চাকরি উপযোগি করে গড়ে তোলা হয়।
এই Smart Edu প্ল্যাটফর্মের লক্ষ্য হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের কার্যকরভাবে সংযুক্ত রেখে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি ট্র্যাক করা ও স্বতন্ত্র মূল্যায়ন নিরীক্ষণ এবং তাদের শেখাকে সহজতর করতে অধিকতর সহযোগিতা প্রদান করা। Smart Edu প্ল্যাটফর্ম শক্তিশালী কিন্তু সহজ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। কোর্স তৈরি, সেগুলো ঠিকমত সাজিয়ে পরিবেশন, ই-লার্নিং এর সুবিধা সহ যোগাযোগ ও অন্যান্য সকল প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করার ওয়ান স্টপ সমাধান। অবিশ্বাস্যভাবে শক্তিশালী Plugins এবং Integration একটি বাস্তব উদাহরণ হলো এই প্ল্যাটফর্ম। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ব্যবহার ও পরিচালনা করা খুব সহজ। প্ল্যাটফর্মটিতে একটি ‘ড্র্যাগ এন্ড ড্রপ’ কোর্স বিল্ডার রয়েছে যা শিক্ষকদের সহজেই কোর্স তৈরি এবং সেগুলো ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে প্রকাশ করতে সহায়তা করে।
মহামারীর এই সময়ে এনআইএসটি প্রকৃতপক্ষে দেশে শিক্ষাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। স্মার্টএডু প্ল্যাটফর্ম, ইন্টারনেট এবং কম্পিউটার/ল্যাপটপ করোনা অতিমারিকালেও এনআইএসটির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্থ করতে পারেনি। তাই হতে পারে অনলাইন শিক্ষায় অনগ্রসরমান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ। ওয়েব: www.nist.edu.bd
