করোনার সঙ্গে ডেঙ্গু রোধেও সতর্কতা জরুরি

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৩০

একটু বৃষ্টি, বৃষ্টির মধ্যে হঠাত্ আকাশে সূর্য উঁকি দিলেও তা দীর্ঘস্থায়ী হয় না । কখনো একটানা বৃষ্টি। বছরের এই সময়টাতে হয়ে থাকে রোদ-বৃষ্টির খেলা। আর বর্ষা এলেই বাড়তে থাকে মশার উপদ্রবও। ময়লা আবর্জনা ও জলাবদ্ধতা থেকে মশা বংশবিস্তার করে অতি সহজেই। এছাড়া পরিষ্কার জমাটবদ্ধ পানিতেও এডিস মশার জন্ম হয় যা ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ সৃষ্টি করে। এমনিতেই করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, তেমনি পাল্লা দিয়ে বেশিসংখ্যক লোক এখন সংক্রমিত হচ্ছে। ভাইরাসের জীবাণু দ্রুত নিজেকে বদলে ফেলছে এবং আরো মারাত্মক রূপ নিয়ে হাজির হচ্ছে।  করোনা মহামারির মধ্যেই ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার প্রকোপ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে এখন থেকেই সতর্ক এবং সচেতন হতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এডিস মশার উত্পত্তি স্থল ধ্বংস ও বাসাবাড়ির আশপাশে জমাটবদ্ধ পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে সুদৃষ্টি কামনা করছি।

মো. আমান উল্লাহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়