আপনার রাশিফল

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৩৬

২৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ১১ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৫। শুভ বার :সোম ও বুধ। শুভ রত্ন :মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। আজ কোনো ঝুঁকি নেবেন না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায়ে সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।