খাবারের খোঁজে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৩৯

খাবারের খোঁজে একটি দলছুট হনুমান সৈয়দপুর শহরের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচরণ করছে শহরের বিমানবন্দর এলাকার নিচু কলোনি, সাহেবপাড়া, নতুন বাবুপাড়া, স্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে। স্থানীয়রা জানান, সকাল থেকে একটি মুখপোড়া হনুমান কখনো বাসাবাড়িতে, কখনো গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের লোকজন সুযোগ খুঁজছেন। কিন্তু হনুমানটি এক স্থানে বেশিক্ষণ থাকছে না। এ বিষয়ে সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম মুসকরী বলেন, হনুমানটিকে আমরা নজরে রেখেছি। বন্যপ্রাণী নিধন বা উত্ত্যক্ত করা দণ্ডনীয় অপরাধ।