ইউপি নির্বাচন

ভাণ্ডারিয়ায় জেপি মনোনীত তিন জন চেয়ারম্যান পদে বিজয়ী

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল প্রতীক নিয়ে তিন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা হলেন— ধাওয়া ইউনিয়ন পরিষদে মো. ছিদ্দিকুর রহমান টুলু, গৌরিপুর ইউনিয়ন পরিষদে মো. মজিবুর রহমান চৌধুরী ও নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার। এছাড়া ভিটাবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে খান এনামুল করিম পান্না জয়ী হয়েছেন।

উল্লেখ্য, ধাওয়া ইউনিয়ন পরিষদে মো. ছিদ্দিকুর রহমান টুলু ৬ হাজার ৭৫৩ ভোট পেয়েছেন। এই নিয়ে তিনি চার বার ঐ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। বৈরী আবহাওয়া ও দুই একটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উত্সবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।