দাউদকান্দিতে অবাধে বিক্রি ডিমওয়ালা মাছ

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪২

দাউদকান্দির হাটবাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে শোল, গজারসহ বিভিন্ন মাছের পোনা এবং ডিমওয়ালা মাছ। জানা যায়, মত্স্য আইন মোতাবেক এসব মাছ শিকার নিষিদ্ধ থাকলেও শিকারিরা তা তোয়াক্কা করে না। মত্স্য শিকারিরা সরু পেলুন জাল, ঠেলা জাল, উড়াল জাল ও বাঁশের তৈরি ফাঁদ পেতে এসব মাছ শিকার করছে। পরে তা বিক্রি করছেন বাজারে। সরজমিনে গৌরীপুর, দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, গোয়ালমারীসহ বিভিন্ন বাজারে পোনা মাছ বিক্রয় করতে দেখা যায়। এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা মত্স্য কর্মকর্তা সাবিনা ইয়াসমীন বলেন, হাটবাজারগুলোতে অভিযান চালিয়ে  যতটা সম্ভব পোনা ও মা-মাছ রক্ষায় চেষ্টা চালানো হচ্ছে।