বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ভূমিহীন ও বাস্তুহারাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি আলী আজগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মেরাজ মোল্লা, জেলা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসিম রেজা নুর দিপু, পৌর কাউন্সিলর রোমানা রেশমা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা আবু বক্কার ভুঁইয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ।
