নির্বাচিত হলেন যারা

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৩

বরিশাল জেলার ৯টি উপজেলায় প্রথম ধাপে ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নির্বাচনের আগেই ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। বাকি ৩৬টি ইউনিয়নে সোমবারের ভোটে আওয়ামী লীগের ২৭ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিন জন, জাতীয় পার্টির তিন জন, ইসলামী আন্দোলনের এক জন এবং দুই জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন লিটন মোল্লা, চড়বাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. মাহতাব হোসেন সুরুজ, জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হেদায়েতউল্লাহ খান ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান নির্বাচিত হয়েছেন। বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নে আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম, দাড়িয়াল ইউনিয়নে আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম হাওলাদার, দুধল ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আওয়ামী লীগের গোলাম মোর্শেদ, ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের এস এম শফিকুর রহমান, কবাই ইউনিয়নে আওয়ামী লীগের মো. জহিরুল হক তালুকদার, নলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের ফিরোজ আলম খান, কলসকাঠী ইউনিয়নে আওয়ামী লীগের মো. ফয়সাল ওয়াহিদ, গারুরিয়া ইউনিয়নে জাতীয় পার্টির এস এম কাইয়ুম খান, ভরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের আশ্রাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউনিয়নে আওয়ামী লীগের মো. বশির উদ্দিন ও পাদ্রিশিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. জাহিদুল হাসান নির্বাচিত হয়েছেন। উজিরপুরের সাতলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. শাহিন হাওলাদার, জল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বেবী রানী দাস, ওটরা ইউনিয়নে আওয়ামী লীগের এম এ খালেক, ষোলক ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আওয়ামী লীগের আব্দুল হালিম সরদার ও বরাকোঠা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. শহিদুল ইসলাম। মুলাদীর সদর ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আওয়ামী লীগের কামরুল আহসান, নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মুস্তাফিজুর রহমান, সফিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু মুছা, গাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন, চরকালেখা ইউনিয়নে জাতীয় পার্টির মিরাজুল ইসলাম ও কাজীরচর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. মন্টু বিশ্বাস। মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন খান ও ভাষানচর ইউনিয়নে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম চুন্নু নির্বাচিত হয়েছেন। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. কামরুল আহসান খান হিমু, কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল আলম, দেহেরগতি ইউনিয়নে আওয়ামী লীগের মো. মশিউর রহমান ও মাধবপাশা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সিদ্দিকুর রহমান। গৌরনদীর শরিকল ইউনিয়নে আওয়ামী লীগের মো. ফারুক হোসেন মোল্লা, বাটাজোর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুর রব হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), খাঞ্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নূর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আব্দুর রাজ্জাক, চাঁদশী ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) সৈকত গুহ পিকলু ও নলচিড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) গোলাম হাফিজ মৃধা। হিজলার মেমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন, গুয়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. এনায়েত হোসেন হাওলাদার ও হরিনাথপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ তৌফিকুর রহমান। বানারীপাড়ার সদর ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আব্দুল জলিল ঘরামী, চাখার ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগের শ্যামল চক্রবর্তী, বিষারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) মো. সাইফুল ইসলাম শান্ত, সলিয়াবাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. সিদ্দিকুর রহমান, উদয়কাঠী ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রাহাত আহমেদ ননী এবং ইলুহার ইউনিয়নে আওয়ামী লীগের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বরিশাল জেলা প্রশাসন থেকে সোমবার গভীর রাতে কেন্দ্রীয় দপ্তরের পাঠানো তালিকা থেকে এই বিজয়ী চেয়ারম্যানদের নাম পাওয়া গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, ৫০টি ইউনিয়নে নির্বাচিতদের তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।