নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই ২৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ৬৭৮ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মাজেদুল বারী নয়ন এ বাজেট পেশ করেন। বাজেটে ২৫ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ২৭৬ টাকা ব্যয় এবং ৯ লাখ ৫৭ হাজার ৪০২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় প্যানেল মেয়র ফজলুল হক ফজের, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল আজিজ জোয়ার্দ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
