বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাস চালক, শ্রমিক ও কর্মচারীদের সমস্যা চিহ্নিত করে প্রশিক্ষণ দিয়ে যাত্রীদের উন্নত সেবা দানের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল (নথুল্লাবাদ) বিআরটিসি বাস ডিপো কার্যালয়ে এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও বিআরটিসি বোর্ড অব ডাইরেক্টর কাজী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিএম (পিঅ্যান্ডএস) ইউনিট প্রধান বরিশাল বিআরটিসি বাস ডিপো মো. মনিরুজ্জামান (বাবু)। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বাস ডিপোর সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদ তালুকদার, কারিগরি প্রধান মিনহাজুল ইসলাম প্রমুখ।
