করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে পীরগঞ্জে ছয় জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় জনকে ৭০০ টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
