পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৬

পীরগঞ্জে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে নুনী বালা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার দুবরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুনী বালা ঐ গ্রামের দেব লাল রায়ের স্ত্রী। এলাকাবাসী জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় নুনী বালা বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে আমগাছের নিচে দাঁড়ান। সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।