চৌগাছায় বিধিনিষেধ না মানায় ছয় ব্যবসায়ী জেলহাজতে

আপডেট : ২২ জুন ২০২১, ২১:৪৬

চৌগাছায় সোমবার সন্ধ্যায় বিধিনিষেধ অমান্য করায় ছয় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফুটপাত দখল ও দোকানপাট খুলে বেচাকেনা করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। বিধিনিষেধ অমান্য করায় আইন লঙ্ঘন অপরাধে মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।