কোপা আমেরিকায় খেলতে গিয়ে নানা নিয়মের মধ্যে থাকার কথা ছিল। কিন্তু চিলি সেটি না মেনে একের পর এক ভুল করে যাচ্ছে। এমনিতেই কোপা আমেরিকার আসরে বড়সড় বিতর্ক বাধিয়ে বসল চিলি। বায়ো বাবল ভেঙে হোটেল রুমে হেয়ার ড্রেসার নিয়ে আসার অভিযোগ ওঠে ভিদালদের বিরুদ্ধে। যার জেরে তাদের বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়। জরিমানার রেশ কাটতে না কাটতেই আরো গুরুতর অভিযোগ উঠল চিলির ছয় জন ফুটবলাররের বিরুদ্ধে।
গত শুক্রবার বলিভিয়ার বিরুদ্ধে চিলির ১-০ গোলে জয়ের আগে সোশ্যাল মিডিয়ায় ভিদাল ও গ্যারি মেডেল হেয়ার ড্রেসারের সঙ্গে ছবি পোস্ট করেন। টিম হোটেলের বায়ো বাবলে বাইরের মানুষের ছবি প্রকাশ হওয়ায় অন্য দলের মধ্যে সমালোচনা হয়। আয়োজক কর্তৃপক্ষ জেনে যায়। বায়ো বাবল ভাঙার এই অভিযোগ মেনে নিয়েছে চিলির ফুটবল সংস্থা। দোষী ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হলে চিলির জাতীয় ফুটবল সংস্থা দুই জনকে ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করে। এ ঘটনা শেষ না হতেই আবার অভিযোগ—দলের ব্রাজিলের কুইবা শহরে টিম হোটেলে খেলোয়াড় ভিদাল ও মেনজেস, পাবলো গালদামেস পাবলো আরানগুইজ, এর্দুয়া ভার্গাস, গ্যারিসহ অন্ততপক্ষে চিলির ছয় জন টিম হোটেলের পার্টিতে একাধিক মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে—পার্টি আসা কে সেই নারী। চিলির টেকনিক্যাল ডিরেক্টর মার্টিন লাসার্তে প্রথমে খেলোয়াড়দের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করার কথা বললেও পরে জানান খেলোয়াড় সবাই নেগেটিভ, খেলতে পারবেন।
