বলিউড অভিনেত্রী সাদিয়া খতিবকে এবার দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে। অক্ষয়ের ‘রক্ষা বাঁধন’ শিরোনামের একটি সিনেমা অভিনয় করছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে এই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের এ কথা জানান সাদিয়া। তিনি লেখেন, ‘আমরা সবাই ভাই-বোন। বন্ধনের মতোই বিশেষ কিছু। অক্ষয়ের সঙ্গে বন্ধনে জড়ালাম। অন্যরকম একটি বন্ধনের গল্প দেখতে প্রস্তুত হন। রক্ষা বন্ধনের শুটিং শুরু হয়েছে।’ সাদিয়ার পোস্টের জবাবে অক্ষয় লেখেন, ‘অনেক বড় হও বোন। অলোকা আমার প্রথম বন্ধু ছিল। আনন্দ এল রায়ের রক্ষা বন্ধন তার প্রতি উত্সর্গ করলাম। আজকের শুটিংয়ের অন্যতম একটি মুহূর্ত। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’ অক্ষয়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে সাদিয়া আরো বলেন, ‘অক্ষয়ের সঙ্গে এত তাড়াতাড়ি অভিনয়ের সুযোগ পাবো ভাবতেই পারিনি। শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। এটা আমার ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু। তার সঙ্গে কাজ করে নিশ্চয় দারুণ অভিজ্ঞতা হবে।’
