ইবাদুল পাড়
সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা ইবাদুল পাড় (৭২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত হাচিম পাড়ের পুত্র। গতকাল বেলা ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই তিনি মারা যান। এদিন পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বকুল কমান্ডার আর নেই
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের তিন বারের নির্বাচিত কমান্ডার ও মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সরকার আব্দুস সালাম বকুল (৭২) গতকাল সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার বাদ-আসর মরহুমের নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
