গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ নুর খান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের হিসাব রক্ষক মো. জাকির হোসেনকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার পৃথকভাবে তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে মোহাম্মদ নুর খান ও মো. জাকির হোসেন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, আয়ের উেসর বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দুদকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কমিশন জেনেছে যে, জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন নুর খান। এছাড়া জাকির হোসেন ২৬-২৭ হাজার টাকা বেতন পেলেও থাকেন বিলাসবহুল ফ্ল্যাটে, গড়েছেন আরো একাধিক ফ্ল্যাট, প্লট ও দোকান।
