মোহামেডানের খেলোয়াড়-কোচ সহ ১৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ জুন ২০২১, ০৭:০২

আজ বাদে কাল আবাহনীর বিপক্ষে মোহামেডানের লড়াই। তার আগেই মোহামেডান শিবিরে করোনার বিশাল ধাক্কা। খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ অন্তত ১৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন খেলোয়াড়, বলবয় চার জন এবং বাকি দুইজন অস্ট্রেলিয়ান কোচ শেন লেন ও ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব।

নিয়মিত করোনা চেকআপের অংশ হিসেবে ফুটবল দলের সব কর্মকর্তা এবং খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। ১৮ জন খেলোয়াড় এবং কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আক্রান্ত সবাইকে পৃথক ব্যবস্থায় ক্লাবটেন্টে আইসোলেশনে রাখা হয়েছে এবং কোচ আছেন গুলশানের বাসায়।

এই অবস্থার মধ্যেই ২৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য স্থগিত থাকা ফুটবল লিগ। ঐ দিনই মোহামেডান-আবাহনী ম্যাচ। মোহামেডান লীগ কমিটির কাছে ২৫ তারিখের ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করলেও লীগ কমিটি আবেদনটি আমলে নেয়নি বলে গতকাল জানিয়েছেন মোহামেডানের এক কর্মকর্তা।

ইত্তেফাক/টিএ